নিরুপমা

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮

নিরুপমা

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

ধরাধাম জীবনে তুমি অন্যকে ঈর্ষা কর না
ঈর্ষায় অমূল্য এ মানব জীবনে বাড়ায় যন্ত্রণা।

যা ঘটাবে তাই ঘটবে অমূল্য বাণী
সে ঘটিবে তার ব্যঞ্জনায় শুনি।

Manual5 Ad Code

ঘটে পটে রটাও তোমার অপূর্ব মহিমা
যা নও তুমি তা প্রচারে হয় না নিরুপমা।

মানুষ মানুষের তরে হও হৃদয়বান
এ যে স্রষ্টার অপূর্ব সৃষ্টির অমোঘ বিধান।

Manual4 Ad Code

দু’জিনিষে মানুষের অন্তরে পায় পরমানন্দ
পরচর্চা পরনিন্দা ধর্মীয় নিষেধ নিরানন্দ।

Manual4 Ad Code

সতেজ সচল পুন্যাত্বা রাখ সর্বক্ষণ
সাফল্যে ভরপুর তোমার মানব জীবন।

লেখক : মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব সিলেট।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code