পরিকল্পনামন্ত্রীর আইফোন উদ্ধার হলো যেভাবে, আটক ৫

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১

পরিকল্পনামন্ত্রীর আইফোন উদ্ধার হলো যেভাবে, আটক ৫

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির হোসেন, মো. হামিদ আহমেদ সোহাগ ওরফে আরিফ এবং মো. জীবন। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০ ফোন, একটি ল্যাপটপ এবং মোবাইল ভাঙ্গার বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

পুলিশ বলছে, জীবন নামে এক চোরাই মোবাইল কারবারিকে গ্রেফতার করে রমনা বিভাগ পুলিশ। মূলত তার দেয়া তথ্যের ভিত্তিতেই পুরো চক্রটি ধরা পড়ে ও মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়। জীবন মোবাইলটি পেয়েছে আরিফ নামে একজনের কাছ থেকে। আরিফ মন্ত্রীর মোবাইলটি সফওয়্যার ব্যবহার করে আনলক করে জীবনের কাছে বিক্রি করে। আরিফ ফোনটি নিয়েছিল জাকির নামে একজনের কাছ থেকে। জাকির পেয়েছে সগির আর সুমনের কাছ থেকে। আর সগির আর সুমনই মোবাইলটি ছিনতাই করেছিল বলে দাবি পুলিশের।

Manual2 Ad Code

 

সোমবার (১৯ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

 

তিনি বলেন, ‘রোববার ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে ধানমন্ডি থানার আরেকটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ রাজধানীর বিভিন্ন এলাকা হতে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।’

 

Manual4 Ad Code

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘এক ভুক্তভোগী গত ১২ জুলাই ধানমন্ডি থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা দুইজন তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ওই মামলার তদন্তকালীন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সগির ও সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে মামলার বাদীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।’

 

এই কর্মকর্তা বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতার সগির ও সুমন মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করা হয়। জাকিরই জানায় সে আরিফের কাছে মোবাইলটি বিক্রি করেছিল। আরিফ টেকনোলজিতে এক্সপার্ট। সে সফ্টওয়্যারের মাধ্যমে লক করা মোবাইল আনলক বা যে কোনো মোবাইল ব্যবহারের উপযোগী করতে পারে। তার কাছ থেকে টার্গেটকৃত ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়। তার কাছে থাকা ল্যাপটপ যাচাইকালে পরিকল্পনামন্ত্রীর ছিনতাইকৃত মোবাইল ফোনের ছবি দেখতে পাই। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরিফ জীবনের ঠিকানা দেয়। জীবনের নিকট থেকে মন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।’

 

Manual8 Ad Code

ডিসি সজ্জাদুর আরো বলেন, ‘মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইলটি আইফোন। আইফোনের লক খোলা খুবই কঠিন। তবে আরিফই মোবাইলটি সফ্টওয়্যার ব্যবহার করে আনলক করেছিল। আনলক অবস্থাতেই আমরা মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই।’

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code