সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ শামসুল হক ওরফে শোভা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এলিট র্যাব-৫। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শোভা ওই গ্রামের মৃত ঠান্ডু মিয়ার ছেলে। র্যাব বলছে, শোভা গোদাগাড়ীর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে একটি মোবাইল সেট, একটি সিমকার্ড ও নগদ ৪৯ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভা হেরোইনের একটি বড় চালান বিক্রির জন্য ভাটোপাড়া এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ আহমেদের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী শোভাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, জব্দ করা হেরোইনগুলোর আনুমানিক মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। শোভার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি