পাসপোর্ট করতে এসে দালালসহ রোহিঙ্গা নারী আটক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮

পাসপোর্ট করতে এসে দালালসহ রোহিঙ্গা নারী আটক

Manual1 Ad Code

পাসপোর্ট করার জন্য রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে এসে দালালসহ ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে শাহানা আক্তার নামে ওই নারী এবং তার স্বামী পরিচয় দেয়া দালাল আবদুল্লাহকে আটক করা হয়।

Manual4 Ad Code

আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, আটক রোহিঙ্গা  পাসপোর্ট পেতে বুথে ফরম জমা দেন। এসময় নিজেকে গাজীপুরের টঙ্গী থানার আলাউদ্দিন রোডের বাসিন্দা বলে পরিচয় দেন। এতে সহযোগিতা করেন দালাল আবদুল্লাহ।

তবে ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে নিজেকে মিয়ানমারের বাসিন্দা বলে স্বীকার করেন শাহানা আক্তার  নাম বলা ওই নারী।

Manual8 Ad Code

পরিচালক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টেকনাফের দক্ষিণ লম্বরী ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন ওই নারী। দালালদের মাধ্যমে তিনি টঙ্গীতে আসেন। দালালসহ দুজনকেই র‌্যাব হেফাজতে দেয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code