পূর্বধলায় শিশু ধর্ষণের অ‌ভিযো‌গে মোয়াজ্জিন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

পূর্বধলায় শিশু ধর্ষণের অ‌ভিযো‌গে মোয়াজ্জিন গ্রেপ্তার

Manual5 Ad Code

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় শিশু শিক্ষার্থীকে (৫) ধর্ষণের অ‌ভিযো‌গে আরিফুল ইলাম (৩২) নামে এক মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৩০ ডিসেম্বর) সকলে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

অভিযুক্ত আরিফুল ইসলাম উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের তাজুল ইসলামের ছেলে ও উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, ওই মোয়াজ্জিন তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরের আমতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে স্থানীয় শিশু শিক্ষার্থীদেরকে আরবি পড়ানোর পাশাপাশি মসজিদে  মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। গত মঙ্গলবার দুপুরে ওই শিশুটি বাসায় পড়তে আসলে একা পেয়ে মোয়াজ্জিন তাকে ধর্ষণ করেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

পরে ঘটনাটি শিশু তার পরিবারকে জানালে ওই দিনই শিশুর মা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি অবগত করেন।

 

Manual1 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আরিফুল ইসলামকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা  থেকে মোয়াজ্জিন আরিফুল ইলামকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির সভাপতি উম্মে কুলসুম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোয়াজ্জিনকে তাৎক্ষণিক স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code