সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৭
পোপ কেন চুপ মিয়ানমারে
ওরে মুসলিম ভাই
কি ভাবছ তুমি?
কি দেখছে ভূমি?
আল্লাহ ছাড়া মুসলমানদের
বন্ধু কোথাও নাই।
মায়া কান্না করেছিল পোপ
আজকে মুখে হাসি
রোহিঙ্গা শব্দ বলতে মানা
দেখবে ওদের ছলনা না না
চালাক বুলেট জ্বালাক আগুন
মারুক দিয়ে ফাসি।
এক আল্লাহ এক রাসুলে
বিশ্বাসী তোমার দাবী
এত ভাবনা কেন?
তুমি সামনে চল
তোমার পায়ে ফের লুটাবে
সব কল্যাণের চাবি।
তুমি জাগালে ঘুম ভাঙ্গালে
আজকে নিজেই ঘুমে
কোরআন ধরলে তুমি
ফের জাগবে তুমি
সব দুশমন ভাগবে ভয়ে
তোমার পায়ে চুমে।
লেখক : মুন্সি আব্দুল কাদির- ম্যানেজার অপারেশন্স ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শাখা, বড়লেখা মৌলভীবাজার।
Design and developed by ওয়েব হোম বিডি