পোশাককর্মীকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৫

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানী ঢাকায় ধর্ষণের পর দুই নারীকে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাকির হোসেন, জামাল উদ্দিন, মো, শামীম, সোহাগ হোসেন ও রাজিব। পুলিশ জানায়, তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

বুধবার রাতে কদমতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, দুই নারীকে ধর্ষণের পর হত্যার পৃথক দুটি অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, জুরাইন শিশু কবরস্থান এলাকা থেকে গত ১০ জুলাই ফরিদা নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পোশাককর্মী জাকির হোসেন, মো. শামীম ও সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া গত ১৮ জুন নামা শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে পারুল নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তাকেও ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় জামাল উদ্দিন ও রাজিবকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code