প্রকাশ্যে ছু্রি মেরে যুবদল নেতাকে হত্যা

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

প্রকাশ্যে ছু্রি মেরে যুবদল নেতাকে হত্যা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
যশোর শহরে প্রকাশ্যে ছুরি মেরে যুবদলের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বদিউজ্জামান ধোনি (৫২) যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও যশোর নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

Manual5 Ad Code

যশোর শহরের শংকরপুর আকবারের মোড় এলাকায় মঙ্গলবার (১২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বদিউজ্জামান শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা।

Manual8 Ad Code

 

স্থানীয়রা ও পুলিশ বলছে, বেলা পৌনে ১২টার দিকে নিজের বাড়ির সামনে দোকনে বসে ছিলেন বদিউজ্জামান। এসময় রিকশায় করে আসা কয়েকজন তার কাছে এসে শার্টের কলার ধরে ধারালো ছুরি দিয়ে অতর্কিত কয়েকটি আঘাত করে তাকে ফেলে রেখে যায়।

 

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় বদিউজ্জামানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বেলা ১২টা ১০ মিনিটের দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদল নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে জানিয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, কারা কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পুলিশের কয়েকটি দল দুর্বৃত্তদের শনাক্তে মাঠে রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code