সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৭
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে প্রবাসী দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিটি করপোরেশনের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে দুবাই প্রবাসী আকতার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইতালি প্রবাসী হাসিফুর রহমান মিম (২৭)।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে দুই ভাই দত্তপাড়ার মাতব্বর বাড়ি এলাকায় টিভিতে খেলা দেখছিল। এসময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, আকতার ও হাসিফুরের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ওসি ফিরোজ তালুকদার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং হত্যাকরীদের ধরতে অভিযান চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি