প্রাথমিক শিক্ষিকাদের হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৬

প্রাথমিক শিক্ষিকাদের হত্যার হুমকি দিয়ে চিঠি

Manual6 Ad Code
download
সুরমা মেইল ডেস্ক : রংপুরে মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের হত্যার হুমকি দিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছে জেলা জঙ্গি কমান্ডার।
কথিত জেলা জঙ্গি কামান্ডারের নাম মো. তৈয়ব ইবনে আসিব। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ডাকযোগে এই চিঠিটি আসে। এরপর থেকে বিষয়টির গোপনীয়তা রক্ষা করে প্রশাসন। রবিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
সাধারণ ডায়রির সুত্র ধরে জানা গেছে, বুধবার দুপুরে ২ টার দিকে রেজিস্ট্রার্ড ডাকযোগে হাতে লেখা একটি চিঠি আসে শিক্ষা কর্মকর্তার কাছে। খামের ওপর রংপুরের হাজিরহাটের আসিফ হাসান উত্তম ও চিঠির শেষে জেলা জঙ্গি কামন্ডারের পরিচয়ে মো. তৈয়ব ইবনে আসিব চিঠিটি পাঠায়। এরপর থেকে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়।
চিঠিতে বলা হয়েছে- মিঠাপুকুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা বেপর্দায় চলাফেরা করে। এছাড়া, তারা পুরুষ শিক্ষকদের সঙ্ড়ে গোপন সর্ম্পক করে থাকে। সেজন্য তাদের হত্যা করা হবে। চিঠিতে আরও বলা হয়েছে- তবে, বেশিভাগ শিক্ষিকাই পর্দার সঙ্ড়ে চলা ফেরা করে। বাকি যারা বেপর্দায় চলাফেরা করে তাদের হত্যা করা হবে।
জঙ্গিরা চিঠিতে দাবি করছে- মিঠাপুকুরের ১৭ ইউনিয়নের মধ্যে লতিবপুর, পায়রাবন্দ, দূর্গাপুর, বড় হযরতপুর ও  মির্জাপুর ইউনিয়নের তথ্য তাদের কাছে রয়েছে। বাকি ইউনিয়নগুলোর তথ্য তারা জোগাড় করতে পারেনি। তবে, ওই সব ইউনিয়নের  তথ্য তারা সংগ্রহ করছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ বলেন, ডাকযোগে চিঠি পাওয়ার পর আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষার দপ্তরে জানিয়েছি। পরে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি করেছি।
 মিঠাপুকুর থানা অফিসার ইনাচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, শিক্ষা কর্মকর্তার চিঠি পাওয়ার পর বিষয়টি আমাকে বলেছে। আমি একটি ডিজি করতে বলেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code