সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
আমার প্রেম ছিল সরল
ছলনা করে বন্ধে বানাল গরল।
শেষ বিকেলে নদীর তীরে
বন্ধের স্মৃতি জাগে অন্তরে
মান অভিমানের করুণ সুরে
আগুন নিভে না যত ঢালি জল।
বাঁশে যেমন ধরলে ঘুণে
বাহির ভাল ভিতর শুন্যে
কায়াসম বুকের জমিনে
অঙ্গ মলিন হতাশায় অতল।
তুই বন্ধে বাজাইয়া বাঁশি
আমায় করছিলে উদাসী
ভাবছিলাম প্রেম অবিনাশী
চাতক যেমন জল পিপাসায় হয় শীতল।
লেখক :: প্রতিষ্টাতা ও পরিচালক চাঁন মিয়া স্মৃতি পাঠাগার, উপদেষ্টা সিলেট সাহিত্য ফোরাম, ডাক রাজাগঞ্জ বাজার , বিশ্বনাথ সিলেট।
Design and developed by ওয়েব হোম বিডি