ফুটে ফুল নন্দনে

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৮

ফুটে ফুল নন্দনে

Manual7 Ad Code

বুক ফাটে ক্রন্দনে
মিথ্যা সব সাধন বিনে
করুণাতে পার করি-নে।

Manual5 Ad Code

সাধ্য নাই করতে সাধন
পাপে ডুবে আছি অভাজন
লোভ দাসত্ব সদা মনে।

Manual8 Ad Code

প্রেমিকের প্রেম বাসরে
জ্বালিয়ে কুপি প্রেম সাগরে
হয় শুদ্ধ শোধনে।

অযথা খোঁজে স্বর্ণখনি
বশ করবে কেমনে কামিনী
ফুটে ফুল নন্দনে।

কাবিনেতে সই না করে
যত থাক সঙ্গ ধরে
পতি হয় কি চিন্তনে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code