‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দাবি পুলিশের

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭

‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দাবি পুলিশের

Manual6 Ad Code

খুলনা প্রতিবদেক :: খুলনার সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবু ওরফে গুড্ডু বাবু (৩৫) ও এমডি আল মাহমুদ (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুই যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Manual7 Ad Code

রোববার মধ্যরাতে মহানগরীর রেলওয়ে এলাকায় প্রভাতী স্কুলের পাশে কবরস্থান সড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গলি একটি ছোড়া, দুইটি রাম’দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, রাতে ওই এলাকায় অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।

Manual1 Ad Code

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

Manual3 Ad Code

পরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু ও মাহমুদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকা তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code