সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে খেয়া পারাপারের সময় ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময়ে ইঞ্জিনচালিত ওই নৌকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কমপক্ষে ৭০ জন যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ট্রলার ডুবির পর পর স্থানীয়দের সহায়তা ৪ জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ১২ যাত্রী নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারকৃত লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি।
মোরেলগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মিঠু জানান, মোরেলগঞ্জের ছোলমবাড়ীয়া ঘাট থেকে ছেড়ে উপজেলা সদরের পুরাতন থানা ঘাটে আসার সময় পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারটি অতিরিক্ত যাত্রী বোঝাই ও নদীতে স্রোতের কারণে এ ডুবে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি