সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: খুলনায় বাসের ধাক্কায় একটি ভ্যান উল্টে চার জন নিহত হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট কাঠডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যান চালক আজাদ শেখ (৪৫) ও তার স্ত্রী শিখা বেগম (৩৮) তাদের নাতি রাজ (১৩) ও তামান্না (৮)। আরেক নাতি রনি হাসপাতালে ভর্তি রয়েছে।
ফকিরহাট হাইওয়ে পুলিশের এসআই জামাল হোসেন এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, সকালে খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কমফোর্ট পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ যাত্রীরা ছিটকে পড়েন এবং মারাত্মক জখম হন। এদের মধ্যে চার জন ঘটনাস্থলেই নিহত হন।
Design and developed by ওয়েব হোম বিডি