সিলেট ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
নিজস্ব সংবাদদাতা, যশোর :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) বিকাল ৪টার সময় ষ্টেশন বাজার এম এম শরীফ মার্কেটে অবস্থিত মেসার্স তাসনিয়া ট্রেডিং এর অফিসে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বিএমএস এর খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক প্রভাষক সেলিম হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সদস্য জাবেদ আলী, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ খান খোকন, সদস্য মনিরুল ইসলাম,আনিসুর রহমান শিকদার, আব্দুল হাকিম, অনিক দাস প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়। দোয়া পরিচালনা করেন সদস্য ইবাদুৎ হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান সন্ধ্যার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় পতিত হয়ে গুরুতর জখম হন। তিনি বর্তমানে খুলনার ফুলতলায় এ. গফুর মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি আছেন। তাঁর সুস্থ্যতার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সকল বিভাগ ও জেলা এবং উপজেলার সাংবাদিক কাছে দোয়া কামনা করা হয়েছে।
(সুরমামেইল/এমএইচ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি