বিএমএসএস’র বদলগাছী ও পত্নীতলা উপজেলার সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

বিএমএসএস’র বদলগাছী ও পত্নীতলা উপজেলার সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বদলগাছী ও পত্নীতলা উপজেলার শাখার সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ আগষ্ট) নওগাঁর বদলগাছী উপজেলা ডাকবাংলো হলরুমে বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটির সহ সভাপতি, দৈনিক ইনকিলাব ও দৈনিক অপরাধ অনুসন্ধানের বদলগাছী উপজেলা প্রতিনিধি এনামুল কবীর এনামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

দৈনিক ফুলতলা প্রতিদিনের বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফজলে রাব্বীর সঞ্চলনায় উক্ত সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠতা চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমান।

 

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের উপদেষ্টা নওগাঁ জেলা জাতীয় পার্টির অবিভাক জননেতা জনাব এ্যাডঃ তোফাজ্জল হোসেন।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো: সুমন সরদার মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রহিমা খানম সুমি যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, কেন্দ্রীয় সহকারী সম্পাদক আওরঙ্গজেব হোসেন রাব্বি, আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার সাংবাদিক এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের সাংবাদিক সানজ্জাদ হোসেন সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি দৈনিক যায়যায় দিনের সাংবাদিক ফজলে মাওলা, সহ নিরেন দাস যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, ইসরাফিল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, স্বাগত বক্তব্য রাখেন মুজাহিদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগীয় কমিটি।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সবুজ হোসাইন, সাইফুল ওয়াদুদ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা কমিটির আহবায়ক এশিয়ান টিভির বদলগাছী উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ বুলু, বদলগাছী উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক দৈনিক জনতার ইশতেহার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ মেহেদি হাসান সবুজ।

 

উক্ত সম্মেলন ও সাংবাদিক মিলনমেলায় বদলগাছী উপজেলা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটিতে দৈনিক স্বাধীন দেশের সাংবাদিক আবু রাইহান লিটনকে সভাপতি, দৈনিক দেশ বার্তার সাংবাদিক মুজাহিদকে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন বিএমএসএস চেয়ারম্যান।

 

উক্ত কমিটিতে দৈনিক ইনকিলাবের বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল কবীর এনাম সহঃ সভাপতি, দৈনিক ফুলতলা প্রতিদিনের বদলগাছী উপজেলা প্রতিনিধি ফজলে রাব্বী যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সূর্যোদয় বদলগাছী উপজেলা প্রতিনিধি আবু সাঈদ, মোঃ মোরছালিন সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলার আলো বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপু অর্থ সম্পাদক, দৈনিক বর্তমান দেশবাংলার বদলগাছী উপজেলা প্রতিনিধি আশিক হোসেন প্রচার সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল আউয়াল আইসিটি বিষয়ক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সকাল বদলগাছী উপজেলা প্রতিনিধি ফজলে রাব্বী (রনা) দপ্তর সম্পাদক, বাংলাদেশ বার্তা বদলগাছী উপজেলা প্রতিনিধি তুহিন হোসেন কে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, প্রজন্মের আলো নওগাঁ জেলা প্রতিনিধি নুরুজ্জামান লিটনকে নির্বাহী সদস্য, দৈনিক আলোকিত সময় বদলগাছী উপজেলা প্রতিনিধি সাগর হোসেনকে সদস্য।

 

Manual2 Ad Code

সম্মেলনে বিএমএসএস চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের বিপদে সব ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে কারন কাক কাকের মাংস খায়না কিন্তু সাংবাদিক হিসেবে সাংবাদিকদের মাংস খায়।

 

এ্যাড তোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারে, দেশ জাতির জন্য এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, উপস্থিত কোন সাংবাদিক অন্যায় ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয় আমি বিনা পয়সায় তার মামলার সহযোগিতা দিবো।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code