বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুন ২০, ২০১৭

বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই স্কুলছাত্র নিহত

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত দুই কিশোরের নাম সোহেল রানা (১৬) ও হারুন অর রশিদ (১৫)।

সোহেল রানা খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আর হারুন অর রশিদ শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, দুপুরে খোশালপুর সীমান্ত দিয়ে সোহেল ও হারুন ভারতে প্রবেশের চেষ্টা করে। টের পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া দিয়ে এলাপাতাড়ি গুলি ছুড়লে সোহেল ও হারুন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ দুটি সীমান্তের ধারেই পড়ে আছে বলে এলাকাবাসী জানায়।

পরে বিএসএফ সদস্যরা তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

Manual4 Ad Code

নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা স্থানীয় সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে খোশালপুর-৫৮ বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের জানান, বিএসএফ- এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Manual4 Ad Code

এদিকে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনার বিষয়ে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code