বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Manual2 Ad Code

নেত্রকোণা সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে নেত্রকোণা সীমান্তবর্তী এলাকায় জনসচেনতামুলক মতবিনিময় সভা ও শীত বস্ত্র বিরণ করা হয়েছে।

 

রোববার (০৮ ডিসেম্বর) নেত্রকোণা ৩১ বিজিবির উদ্যোগে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া চারুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

ব্যাটালিয়নের চারুয়াপাড়া বিওপির বিজিবির আয়োজনে সভায় সীমান্তবর্তী এলাকার ইউনিয়ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধি, গণমাণ্য ব্যাক্তিবর্গসহ প্রায় চার শতাধিক লোকজনের অংশ গ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নেত্রকোণা -৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

 

সভায় অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মাদক সেববেন কুফল এবং অন্যান্য সীমান্ত অপরাধ ও বাংলাদেশের অর্থনীতিতে এর বিরুপ প্রভাব ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

 

সভায় উপস্থিত জনসাধারণকে বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়ে বিজিবি অধিনায়ক সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সভা শেষে সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক শীতার্থ লোকজনের মধ্যে বিজিবি অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ শীতবস্ত্র বিতরণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code