সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
নয় মাসের যুদ্ধ শেষে
বিজয় এলো বাংলাদেশে
অগণিত জীবন দিয়ে বলিদান।
বায়ান্নতে হল বীজ বপন
জয়ের ধারায় বাঙ্গালীর স্বপন
একাত্তরের পূর্ণতায় যার প্রমাণ।
বহু কষ্টের এ স্বাধীনতা
গাই আমরা জয় বারতা
নৈতিকতায় রয়েছে পরিত্রাণ।
হাতে হাত রাখিয়া
গেলে তরী বাইয়া
বাঁধা কোথায় উড়াইতে নিশান।
কাজ কর্মে অগ্রগতি
দুর্নীতিতে হলে সুমতি
নিশ্চিত মোরা মনে বলিয়ান।
সবাই মিলে করি কাজ
পরিশ্রমে হয় না লাজ
বাড়ে মর্যাদা ও সম্মান।
লেখক : মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব সিলেট।
Design and developed by ওয়েব হোম বিডি