বিমানবন্দর এলাকায় আত্মঘাতী ‘হামলায়’ আইএসের দায় স্বীকার

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭

বিমানবন্দর এলাকায় আত্মঘাতী ‘হামলায়’ আইএসের দায় স্বীকার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছে।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিমানবন্দরের বাইরে মূল সড়কের গোল চত্বর এলাকায় পুলিশের একটি চেক পোস্টের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, নিজের সাথে থাকা বোমা বিস্ফোরনে লোকটি নিহত হয়েছে। নিহত ব্যক্তিটির কোমর থেকে উপরের অংশ উড়ে গেছে এবং তার কোমরের কাছে বোমাটি বাঁধা ছিলো।

ইসলামিক স্টেট বা আইএস দাবী করেছে, তারা এই ‘হামলাটি’ চালিয়েছে। আইএস পরিচালিত একটি ওয়েবসাইট ‘আমাক’ থেকে এই দায় স্বীকার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, লোকটি ট্রাভেল ব্যাগ নিয়ে ফুটপাত ধরে যাচ্ছিলো। চেকপোস্টের কিছুটা দূরে থাকতেই লোকটির সাথে থাকার বোমার বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, লোকটি বোমা বহন করে কোথাও নেওয়ার চেষ্টা করছিলো। তার বয়স আনুমানিক ৩০/৩২। জিন্সের প্যান্ট ও ফুলহাতা শার্ট পরিহিত ছিলো। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশের চেকপোস্ট এড়াতে অতি সতর্কতা অবলম্বন করতে গিয়ে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করছেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

Manual6 Ad Code

মাত্র এক সপ্তাহ আগেই একই এলাকায় নির্মাণাধীন র‍্যাব সদর দপ্তরে আত্মঘাতী হামলায় একজন নিহত হয়েছিলো। এ ঘটনাও তেমন কোন হামলা কি-না এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, এটি কোন হামলা নয়। তিনি বলেন, সে হামলা করতে চাইলে পুলিশের ওপর হামলা করতে পারতো। কিন্তু তা হয়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code