সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়েল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন ওই দুজন।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উড়োজাহাজ থেকে এসব টাকাসহ লাগেজ নামিয়ে জব্দ করে পুলিশ।
আটক যাত্রীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) ও কুমিল্লা জেলার বাসিন্দা গোলাম রব্বানী (৪৬)।
বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাদের গন্তব্য ছিল দুবাই। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করেন। এসময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪০ লাখ টাকার সমমূল্যের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়। তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে ওঠার অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশে লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দুবাইয়ে এসব মুদ্রা পাচারের উদ্দেশ্য ছিলো। এই দুইজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশ্যে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি