বিসিবির লোকমান আরো দু’দিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

বিসিবির লোকমান আরো দু’দিনের রিমান্ডে

Manual8 Ad Code

মাদক আইনের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আবারও দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual8 Ad Code

সোমবার (৩০ সেপ্টেম্বর) দু’দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

Manual4 Ad Code

এ সময় এ আবেদনের পরিপ্রেক্ষিতে লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী জামিন আবেদন করেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার বিরুদ্ধে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় র‌্যাব বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। গত ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code