সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ৯, ২০১৮
জীবন বেলা শেষ, ধন্যবাদ জানাই অশেষ
হেরিলাম ভবের লীলাখেলা।
আমি ভাল বলবো না, মন্দতো কেহ বলে না
সত্য-মিথ্যার অপূর্ব মিশ্রণ খেলা।
আমি নগন্য অধম, স্বপ্ন পূরণে অক্ষম
প্রচেষ্টা অবিরাম নেই অবহেলা।
তবু পেলাম না মন, ভাবনা সর্বক্ষণ
বারে বারে অন্বেষণে হয় না সুফলা।
এ অঙ্ক ভারী কঠিন, জাগে প্রশ্ন অবান্তর, অচিন
অদ্ভুত আচরণ দেখায় সরলা।
আজগুবি রুপ ধর, মুহুর্তে বদল কর
কতরুপে মিথ্যা বল ময়মনা কুটিলা।
লেখক মিজানুর রহমান মিজান
উপদেষ্টা সম্পাদক জেএনএনবিডি ডটকম, বিশ্বনাথ, সিলেট।
Design and developed by ওয়েব হোম বিডি