সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
যশোরের অভয়নগর থানা চত্বরে হাতবোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে র্যাব কর্মকর্তা শহিদুল ইসলামের হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শহিদুল ইসলাম খুলনা খালিপুর র্যাব-৬-এর কর্পোরাল (সার্জেন্ট)।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে অভয়নগর থানা চত্বরে র্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিস্ক্রিয় করার উদ্যোগ নেন, এ সময় এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খুলনা র্যাব-৬-এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিস্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে।
এ সময় প্রথম বোমাটি নিস্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙুলসহ কব্জি পর্যন্ত উড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
Design and developed by ওয়েব হোম বিডি