ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৩ কিশোরী উদ্ধার

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭

ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৩ কিশোরী উদ্ধার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যশোর জেলার শার্শা সীমান্তে ভারতে পাচারের সময় তিন কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত ৯টার দিকে শার্শা সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শার্শার রুদ্রপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জাহাঙ্গির হোসেন সাংবাদিকের জানান, পাচারকারীরা যশোর থেকে একটি মোটরসাইকেলে করে তাদের সীমান্তে নিয়ে আসে। খবর পেয়ে বিজিবি রুদ্রপুর সীমান্তের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে। রাতেই তাদের শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Manual3 Ad Code

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কিশোরীদের নিজ বাড়িতে পৌঁছাতে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে তিন কিশোরীকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code