ভাল মানুষ

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

ভাল মানুষ

Manual3 Ad Code

ভাইবোন বন্ধুরা তোমাদেরকে বলি
ভাল মানুষ হবে সন্তান দেখো চোখ খুলি।

আদর সোহাগ যত্ন নিবেন সচেতনতায়
ফাঁকি দিলে বুঝান তারে নির্জন নিরালায়।

রোজ সকালে উঠার অভ্যাস দেন শিখিয়ে
মিথ্যা বলা মহাপাপ বলুন বুঝিয়ে।

নজর রাখুন ভাল বন্ধুর হয় যেন সহচর
দুষ্টুদের কাছ থেকে ফিরান তারে অতি সত্তর।

Manual5 Ad Code

অহংকার লোভ পতনের মুল এ কথাটি সত্য
হিংসা নিন্দা পরিহারে থাকে যেন সর্বদা মত্ত।

Manual7 Ad Code

অলসতায় দারিদ্রতা পরিশ্রমে ধন
সঙ্গ ভাল নির্বাচনে যদি হয় সুজন।

Manual7 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান, প্রতিষ্ঠাতা ও পরিচালক চাঁন মিয়া স্মৃতি পাঠাগার, রাজা গঞ্জ বাজার, বিশ্বনাথ সিলেট।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code