মহাসড়কের উপশহরে গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত ২

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

মহাসড়কের উপশহরে গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত ২

Manual2 Ad Code

যশোর-মাগুরা মহাসড়কের উপশহর এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। এ সময় গ্যারেজে থাকা আরও অন্তত ৭টি ট্রাক ও কাভার্ডভ্যান ভস্মীভূত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

Manual8 Ad Code

যশোর কতোয়ালী থানার ওসি একেএম আজমল হুদা জানিয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে দু’জন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আরও অন্তত দু’জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

যশোর জেলারেল হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে আহত যশোর সদর উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের ছেলে কাভার্ডভ্যানের সুপারভাইজার কবির হোসেন, একই উপজেলার রাহেলাপুরের আলম হোসেনের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি আশরাফুর রহমানসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক আব্দুর রশিদ জানান, আগুনে পুড়ে আহত কবির হোসেনের অবস্থা খুব খারাপ। এজন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বেনাপোল থেকে আসা ক্যামিকেল ভর্তি একটি কাভার্ড ভ্যান ঝালাই করা হচ্ছিল স্থানীয় বিপুলের গ্যারেজে। এসময় আগুনের ফুলকি ছিটকে কাভার্ডভ্যানটিতে আগুন লাগে। দ্রুত তা অন্য যানবাহনগুলোতেও ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

যশোর, ঝিকরগাছা, মনিরামপুর ও অভয়নগরের ফায়ার স্টেশনগুলোও অগ্নিনির্বাপনের কাজে অংশ নেয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, কাভার্ড ভ্যানগুলোতে ক্যামিকেল থাকায় আগুন নেভাতে অনেক সময় লেগেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যশোর-মাগুরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু’ধারে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। খবর : যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code