মা-ছেলে খুনের ঘটনায় করিমের তৃতীয় স্ত্রী আটক

প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭

মা-ছেলে খুনের ঘটনায় করিমের তৃতীয় স্ত্রী আটক

Manual6 Ad Code

রাজধানীর কাকরাইলে মা শামসুন্নাহার করিম (৪৬) ও ছেলে শাওনকে (১৭) হত্যার ঘটনায় স্বামী আবদুল করিমের তৃতীয় স্ত্রী মডেল মুক্তি করিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

তিনি জানান, আবদুল করিমের আরেক স্ত্রী মুক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এর আগে সকালে এসআই আমেনা জানান, নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, গৃহকর্মী রাশেদা ও দারোয়ান নোমানকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual7 Ad Code

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ঘটনার সময় গৃহকর্তা আবদুল করিম বাসার বাইরে ছিলেন। তবে তার আরো সংসার রয়েছে। পারিবারিক কলহ নাকি বাইরের কেউ অন্য কোনও কারণে দুজনকে হত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে।

বুধবার বিকেলে কাকরাইলের রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশের গলির ৭৯/১, মায়াকানন বাসার পাঁচতলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে। বাড়ির গৃহকর্মী রাশেদা বেগম (৫০) জানান, বিকেলে ওই বাসায় কাজ করতে আসেন তিনি। এসেই রান্না ঘরে গিয়ে থালা-বাসন ধোয়ার কাজে লেগে যান। এ সময় কেউ একজন এসে রান্নাঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়।

Manual7 Ad Code

তিনি বলেন, কিছুক্ষণ পর খালাম্মার (শামসুন্নাহার) ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শুনতে পাই। পরে বাড়ির দারোয়ান নোমান এসে দরজা খুলে দিলে তাদের রক্তাক্ত লাশ দেখতে পাই।

দারোয়ান নোমান জানান, সিঁড়ি দিয়ে এক ব্যক্তি নিচে নামার সময় বলেন- গিয়ে দেখেন পাঁচতলায় কোনো ঝামেলা হচ্ছে। তখন উপরে এসে দুজনের লাশ দেখতে পাই।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় বলেন, ‘ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নারী পড়েছিলেন। আর সিঁড়িতে পড়ে ছিলেন ১৯-২০ বছর বয়সী এক তরুণ। আমরা জেনেছি- তারা সম্পর্কে মা-ছেলে। মরদেহগুলো উপুড় হয়ে পড়ে থাকায় প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন না পেলেও শরীর রক্তাক্ত দেখেছি।’

জানা গেছে, আবদুল করিম ও শামসুন্নাহার দম্পতির তিন ছেলের মধ্যে নিহত শাওন সবার ছোট। তাদের বড় দুই ছেলে লন্ডন ও কানাডায় থাকেন। রাজধানীর শ্যামবাজারে আবদুল করিমের ব্যবসা রয়েছে। ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন। এছাড়া সম্প্রতি চলচ্চিত্র নির্মাণেও বিনিয়োগ করে আসছেন আবদুল করিম।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code