মা-মেয়ে নির্যাতনের মামলায় কাউন্সিলর রুমকির ৪ দিনের রিমান্ড

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৭

মা-মেয়ে নির্যাতনের মামলায় কাউন্সিলর রুমকির ৪ দিনের রিমান্ড

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বগুড়ায় মা-মেয়ে নির্যাতনের ঘটনায় কাউন্সিলর মারজিয়া হাসান রুমকিকে ৪ দিন ও অন্য ছয় আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Manual7 Ad Code

সোমবার বিকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

Manual7 Ad Code

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ তাদের আদালতে নিয়ে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।

শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ধর্ষণের শিকার ছাত্রী ও তার মাকে নির্যাতন করে ন্যাড়া করে দেয়ার সঙ্গে জড়িত থাকায় বগুড়া পৌরসভার কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি ও তার মা রুমা খাতুনকে রোববার গ্রেফতার করে পুলিশ।

Manual5 Ad Code

প্রসঙ্গত, কলেজে ভর্তির নামে শুক্রবার দুপুরে এক ছাত্রীকে (১৭) বাড়িতে নিয়ে ধর্ষণ করে বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার।

Manual5 Ad Code

এ ঘটনায় তার স্ত্রীর বোন বগুড়া পৌরসভার ২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি বিচারের নামে ওই ছাত্রী ও তার মাকে বাড়িতে ডেকে নির্যাতন চালিয়েছে।

পরে রাত ১২টার পর সদর থানা পুলিশ ঘটনা জানতে পেরে ভিকটিমদের সুচিকিৎসার ব্যবস্থা ও রাতভর অভিযান চালিয়ে তিন সহযোগীসহ তুফানকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code