মিতু হত্যায় আটক শিবির নেতার ১০ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

মিতু হত্যায় আটক শিবির নেতার ১০ দিনের রিমান্ড আবেদন

Manual6 Ad Code

Nosor20160609084503সুরমা মেইল নিউজ : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার ঘটনায় আটক সাবেক শিবিরকর্মী আবু নছর গুন্নুকে (৪০) ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী রাকিব উদ্দিন রিমান্ডের এ আবেদন করেছেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য।

তিনি বলেন- গতকাল জানিয়ে ছিলাম মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তাকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে। এর আগে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে তাকে। তবে এসব পেশাদার অপরাধীর কাছ থেকে তথ্য বের করা খুব কঠিন। তাই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Manual3 Ad Code

বুধবার (৮ জুন) সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছরকে আটক করা হয়। আবু নছরের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। এক সময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করলেও শিবির বলছে তিনি ছাত্রসেনার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এ দিকে আবু নছরকে মাজারকেন্দ্রিক বিরোধে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাজারের আধিপত্য নিয়ে আধ্যাত্মিক সাধক মূসাবিয়ার দুই মেয়ের মধ্যে বিরোধের জেরে এক মেয়ের অনুসারী গুন্নুকে স্পর্শকাতর এ মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code