‘মুক্তিযুদ্ধ যেভাবে দেখেছি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

‘মুক্তিযুদ্ধ যেভাবে দেখেছি’ বইয়ের মোড়ক উন্মোচন

Manual4 Ad Code

হাবিব সরোয়ার আজাদ : বিজয়ের মাসে ‘সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ যেভাবে দেখেছি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

 

একাওরের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ৫নং সেক্টরের তৎকালীন সুনামগঞ্জ মহকুমার তাহিরপুর থানার মেঘালয় সীমান্তঘেষা টেকেরঘাট সাব সেক্টর সংগঠক ও মুক্তিযোদ্ধা নজির হোসেন বইটির লেখক।

 

তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর)আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

 

Manual5 Ad Code

প্রয়াত সংসদ সদস্য কমরেড বরুন রায় স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নজির হোসেন।

 

Manual4 Ad Code

বইটিতে নজির হোসেন মহান স্বাধীনতা ও মুক্তিযদ্ধে অংশগ্রহন ও যুদ্ধকালীন সময়ে নিজের অভিজ্ঞতা ও সমসাময়িক সময়ে সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের অবদানের বিভিন্ন ঐতিহাসিক বিষয় ও ঘটনার বিবরন তুলে ধরেছেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলা সিপিবির সাধারন এনাম আহমদ ও সাংবাদিক খলিল রহমানের যৌথ সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, প্রয়াত সংসদ সদস্য বরুণ রায়ের সহধর্মীনি নারী নেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ (বড় ভাই), মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code