সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩
সুনির্মল সেন :
অমর কাব্যের রচয়িতা
জাতির পিতা তুমি।
বাংলা বাঙালি বাংলাদেশ
তোমার আমার ভূমি।।
মুজিবের ৭ই মার্চের
স্মরণীয় ভাষণ।
গ্রীনিজবুকে রেকর্ড হলো
মহামানবের কথন।।
মুজিব তুমি জনম নিলে
জনম হলো দেশ।
মুজিব তোমার আরেক নাম
স্বাধীন বাংলাদেশ।।
মুজিব তুমি অমর কবি
বাঙালি জনকের নাম।
বঙ্গবন্ধু এবং বাংলাদেশ
এক অবিচ্ছেদ্য ধাম।।
লেখক : কবি ও সাংবাদিক
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি