সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ডাব বোঝাই পিকআপ অপর একটি ট্রাকের পিছনে ধাক্কার ঘটনায় ওই পিকআপ মালিক ও ড্রাইভার নিহত হয়েছেন।
শনিবার (০৬ মার্চ) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডাব বোঝাই একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচরে গিয়ে পিকআপের চালক কাউসার (২৫) ও মালিকের ছেলে এমরান (২৬) ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।
এমরান নেত্রকোনা সদরের দুঘাটি গ্রামের চান মিয়ার ছেলে ও ড্রাইভার নেত্রকোনা সদরের সনোরা গ্রামের সদর আলীর ছেলে কাউসার।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে লাশ দুইটি মর্গে প্রেরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি