যশোরে তিনটি ট্রাকসহ ভেঙে পড়েছে সেতু

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭

যশোরে তিনটি ট্রাকসহ ভেঙে পড়েছে সেতু

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যশোর-মাগুরা সড়কের সীমাখালিতে তিনটি ট্রাকসহ একটি সেতু ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছেন। ভেঙে পড়া সেতুতে আটকা পড়েছে তিনটি ট্রাক।

Manual3 Ad Code

সোমবার সকাল ১০টার দিকে সেতুটি ভেঙে পড়ে।

Manual4 Ad Code

এসময় সেতুর ওপরে থাকা একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-২০-৩০৭০), একটি ত্রিপলে ঢাকা ট্রাক (ঢাকা মেট্রো-২০-১৯৬৯) এবং যশোর থেকে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১১-৩৮১৬) ছিল। সেতু ভেঙে পড়ায় গাড়িগুলো সেতুর মাঝখানে ভাঙা অংশে আটকা পড়েছে।

দুর্ঘটনায় আহত দুই পথচারী হলেন, বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া এলাকার মিঠু ও পাঠানপাইকপাড়া এলাকার জয়নাল। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

বাঘারপাড়া থানার ওসি চয়রুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code