যাত্রীসহ বরের বাড়িতে কনে, নিয়ে গেলেন বর!

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

যাত্রীসহ বরের বাড়িতে কনে, নিয়ে গেলেন বর!

Manual8 Ad Code

প্রথা ভেঙে এবার যাত্রীসহ বরের বাড়িতে গিয়ে বিয়ে করলেন কনে। ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে।

Manual5 Ad Code

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কনেযাত্রী নিয়ে স্বয়ং বরের বাড়িতে হাজির হয়ে বিয়ের পিঁড়িতে বসেন। ভিন্নধর্মী এ বিয়ের আয়োজন ঘিরে এলাকার মানুষেরও উৎসাহ উদ্দীপনার কমতি ছিলো না।

Manual6 Ad Code

সাতটি মাইক্রোবাস ও ৩০টি মোটরসাইকেলের বহর নিয়ে কনে আসেন বরের বাড়িতে। প্রথানুযায়ী ফুল ও মিষ্টি মুখ করিয়ে কনেকে বরণ করেন বর পক্ষ। এরপর শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। যৌতুকমুক্ত বিয়ে ও নারী অধিকার নিশ্চিত করতে উভয় পরিবারের আয়োজনে এ বিয়ে বলে জানিয়েছেন তারা। আনুষ্ঠানিকতা সেরে বউ বর নিয়ে বাড়ি ফেরেন।

কনে চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের কামরুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুশি। তিনি কুষ্টিয়া ইসলামীয়া কলেজে অনার্স পড়েন। বর মেহেরপুরের গাংনীর চৌগাছার আব্দুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম জয়।

Manual3 Ad Code

এ বিষয়ে বর তরিকুল ইসলাম জয় বলেন, বিয়েতে সবাই কনের বাড়িতে যায় আমার বিয়েতে কনে এসেছে বিয়ে করতে। এটাকে আমি সহজভাবেই দেখছি।

বরের বাবা জানান, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। মুখে আমরা বললেও তা বাস্তবায়ন করছি কতটুকু? তাই আমি এ আয়োজনের মধ্য দিয়ে নারী-পুরুষের সমতার বিষয়টি সামনে আনতে চেয়েছি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code