যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরল ৪১ বাংলাদেশি

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরল ৪১ বাংলাদেশি

Manual5 Ad Code

download (4)

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন কারাভোগের পর সরকারের মধ্যস্থতায় দেশে ফিরেছে তারা। তবে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ভাগ্য বিড়ম্বিত এ বাংলাদেশিরা। মঙ্গলবার রাতে আমেরিকার একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় তার মতো ৪১ জনকে।

Manual5 Ad Code

ভাগ্য পরিবর্তনের আশায় নোয়াখালীর বেলাল দেশ ছেড়েছিলেন দু’বছর আগে। ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো হয়ে অবৈধ পথে প্রবেশ করেন স্বপ্নের দেশ আমেরিকায়। কয়েকশ’ মাইলের কঠিন পথ পাড়ি দিয়ে আমেরিকায় প্রবেশের সঙ্গে সঙ্গে আটক হন পুলিশের হাতে।

বেলালের মতো অনেকের স্বপ্ন ভেঙে গেছে কারাগারের চার দেয়ালে। দালালের মাধ্যমে আমেরিকা পৌঁছাতে গিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেছেন অনেকে।

Manual1 Ad Code

ফিরে আসাদের অভিযোগ বাংলাদেশি হওয়ার কারণেই নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। আইনি লড়াইয়ের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।

তারা জানান, আমেরিকার বিভিন্ন কারাগারে এখনও বন্দী আছেন অনেক বাংলাদেশি। গত এপ্রিলে এমন ২৭ জন অবৈধ অনুপ্রবেশকারিকে প্রথমবারের মত দেশে পাঠায় আমেরিকা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code