রাইফেল ও পিস্তলসহ জেএমবি’র ৪ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

রাইফেল ও পিস্তলসহ জেএমবি’র ৪ নেতা গ্রেফতার

Manual4 Ad Code

রংপুরের তিস্তা নদীর দুর্গম চরে পুরাতন জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে একে-২২ রাইফেল, ২টি বিদেশী পিস্তল, গুলি, চাকুসহ জেএমবির চার নেতাকে গ্রেফতার করেছে।

Manual5 Ad Code

রোববার (২৯ জুলাই) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখা, রংপুর ও লালমনিরহাট জেলা পুলিশের সহযোগিতায় বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) এই অভিযান পরিচালনা করে। অভিযান শেষে সোমবার (৩০ জুলাই) দুপুরে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা তার সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এই সব জানান।

সংবাদ সম্মেলন করে তিনি বলেন, রংপুর জেলার গঙ্গাচড়া থানার বাগডহড়া (মিনাবাজার) তিস্তা নদীর দুর্গম চর এটি। এই চরটিকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়ে পুরাতন জেএমবি সদস্যরা বৈঠক করে আসছিল। গত এক বছর ধরে সেখানে তারা আস্তানা গড়ে তোলে এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন খবর পেয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ রোববার অভিযান চালায়।

Manual7 Ad Code

অভিযানে জেএমবির বাংলাদেশের প্রধান সমন্বয়ক খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে জিয়া ওরফে সামিল, ওরফে উদয় (৩৮) তার চার সহযোগি নিয়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতার করা হয় পুরাতন জেএমবির রংপুর জেলার দাওয়াহ বিভাগের প্রধান আজহারুল ইসলাম ওরফে ওয়ানুর (৩২), গঙ্গাচরা থানার দাওয়াহ বিভাগের প্রধান আকতারুজ্জামান ওরফে মুকুল (২৬), রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য ফারুক ওরফে সাজু (২২) এবং রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য আব্দুল হাকিম ওরফে মিলন (৩৪)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ম্যাগজিনসহ একে-২২ রাইফেল ১টি, ২টি বিদেশী পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগজিন, ১৫ রাউন্ড একে-২২ রাইফেলে গুলি, ২টি বার্মিজ চাকু ও নগদ ৫৫ হাজার টাকা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, গ্রেফতার করে তাদের বগুড়ায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Manual5 Ad Code

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্ত্তী জানান, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ সরকার বাদী হয়ে গ্রেফতার ও পলাতকদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে। রংপুরের গঙ্গাচড়া থানায় মামলাটি হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code