শাহজালালে কম্বলের ভেতর থেকে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

শাহজালালে কম্বলের ভেতর থেকে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Manual5 Ad Code

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আটককৃত ওই যাত্রীর নাম মো. আলম (৪৫)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায়।

Manual1 Ad Code

সোমবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তার কম্বলে এসব স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া ৫৮টি সোনার বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম। মোট ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর মো. আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যাগ স্ক্যান করে ভেতর থাকা কম্বলটি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) ও প্রিভেনটিভ দলের প্রধান সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বারগুলো নিজের নয় বলে দাবি করেন আলম। হায়দার নামে এক বন্ধু কম্বলটি তাকে দিয়েছিলেন। আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code