সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে তিন কেজি সোনা উদ্ধারের পর এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক জান্নাতুল ফেরদৌসের (২৩) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, মঙ্গলবার সকালে ইউএস-বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জান্নাতুল। ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে।
চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় আকাশপথে তার কাছে সোনা হস্তান্তর হয় জানিয়ে তিনি বলেন, আটক সোনাগুলো ওই নারী তার অন্তর্বাসে লুকিয়ে আনেন।
আগে থেকে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখে; ডোমেস্টিক টার্মিনালে অবতরণের পর তাকে আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের প্রধান।
মইনুল খান বলেন, আটক সোনার মধ্যে ২৪টি বার রয়েছে, যার ওজন ২ দশমিক ৭৮৫ কেজি। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা। আটক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি