শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

Manual5 Ad Code

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওয়াটার ডিসপেনসার কম্প্রেসারের ভেতরে অভিনব কায়দায় আনা ৬ কেজি স্বর্ণসহ সৌমিক দত্ত নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।

রোববার (২৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করা হয় বলে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, স্বর্ণগুলো ছোট ছোট আকারের বল বানিয়ে কম্প্রেসারের ভেতরে নিয়ে আসা হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান মূল্য প্রায় তিন কোটি টাকা।

অথেলো চৌধুরী বলেন, ওই যাত্রী রিজেন্ট এয়ারের আরএক্স৭৮৫ ফ্লাইটে রাত সাড়ে ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন। তবে এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওয়াটার ডিসপেনসার কম্প্রেসারে অভিনব কায়দায় করে আনা ৬ কেজি স্বর্ণসহ তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

তিনি আরও জানান, আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ পূর্বক শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী বিমারবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code