শিক্ষামন্ত্রীর পিওসহ দুইজনের তথ্য জানতে ৪০ প্রতিষ্ঠানে চিঠি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

শিক্ষামন্ত্রীর পিওসহ দুইজনের তথ্য জানতে ৪০ প্রতিষ্ঠানে চিঠি

Manual2 Ad Code

দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেপ্তার হওয়া শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন এবং মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনের ব্যাংক হিসাব, সম্পদ ও আয়করসহ বিভিন্ন তথ্য জানতে সরকারি, স্বায়ত্তশাসিত ৪০ সংস্থাকে চিঠি দিয়েছে।

Manual5 Ad Code

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, ব্যক্তিগত নথি পাওয়ার পরপরই সরকারি, স্বায়ত্তশাসিত ৪০টি প্রতিষ্ঠানে বিভিন্ন নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে।

গত ৪ মার্চ অনুসন্ধান টিম প্রধান ও দুদক উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি সই করা পৃথক চিঠি শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক অফিস, জেলা রেজিষ্ট্রার অফিস, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ ৪০টি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেবও উচ্চমান সহকারী নাসির উদ্দিনের ব্যক্তিগত নথির অনুলিপি দুদকে আসার পরপরই সরকারি, স্বায়ত্তশাসিত ৪০টির মতো প্রতিষ্ঠানের কাছে নথিপত্র তলব করা হয়েছে।

Manual3 Ad Code

আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে পাঠাতে বলা নথির মধ্যে উল্লেখযোগ্য হলো- আয়কর নথি, বিভিন্ন ব্যাংক হিসাবের বিবরণ, নিজ বা পরিবারের নামে জমি বা বাড়ি থাকলে তার বিবরণ, নিজ বা পরিবারের নামে শেয়ার থাকলে তার বিবরণ, চাকুরির সামগ্রিক নথিপত্র ইত্যাদি।

Manual2 Ad Code

তাছাড়া কমিশন থেকে সম্প্রতি অনুসন্ধান টিম পুনর্গঠন করা হয়েছে। ফরিদ আহমেদ পাটোয়ারি টিমের নেতৃত্বে নতুন করে দুদকের উপসহকারী পরিচালক সাহিদুর রহমান ও মো. ফেরদৌস রহমানকে টিমের সঙ্গে যুক্ত করা হয়েছে।

গত ২৩ জানুয়ারি দুদক থেকে তাদের অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়টি অনুসন্ধানের জানায় সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code