শিল্পার স্বামীকে ‘পর্নো কিং’ উপাধি দিলেন উরফি

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

শিল্পার স্বামীকে ‘পর্নো কিং’ উপাধি দিলেন উরফি

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
বলিউড তারকা শিল্পা শেঠি। তার স্বামী রাজ কুন্দ্র বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় আলোচনায় আসেন। এ মামলায় তাকে প্রায় ৬৩ দিন জেলে থাকতে হয়েছিল। রাজ জেল থেকে ছাড়া পাওয়ার দুই বছর পার হলেও মাস্কে মুখ ঢেকে চলাফেরা করেন।

Manual5 Ad Code

 

সম্প্রতি একটি ‘স্ট্যান্ডআপ কমেডি’ শোতে দেখা যায় রাজ কুন্দ্রাকে। সেখানেই বিভি ধরনের রসিকতা করেন রাজ। তবে নিজের চুটকির ফাঁকে হঠাৎ টেনে আনেন এ সময়ের আলোচিত সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদকে। তাতেই বেজায় চটেছেন উরফি। রেগে গিয়ে রাজকে ‘পর্নো কিং’-এর উপাধি দেন উরফি।

 

প্রতিদিন বিভিন্ন রকমের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দেন উরফি। ‘বিগ বস্ ওটিটি’ ঘর থেকে বেরিয়ে পোশাকের কারণে প্রচারের আলোয় আসেন তিনি। কখনো খোলামেলা পোশাক পরার কারণে, কখনো আবার প্রায় কিচ্ছু না পরার কারণেও সমালোচিত হয়েছেন।

Manual3 Ad Code

 

কখনো আবার রোষের মুখে পড়েছেন তিনি। তবে তাতে পরোয়া নেই উরফির। গত দুবছর ধরে পোশাক নিয়ে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছেন তিনি। এতে তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন। এবার রাজ কুন্দ্র নিজের স্ট্যান্ড আপে নিয়ে এলেন উরফিকে।

 

Manual7 Ad Code

রসিকতা করতে গিয়ে বলেন, গত দুবছর ধরে আলোকচিত্রীদের তো একটাই কাজ, আমি কী পরেছি, আর উরফি কী পরেননি সেটা দেখার!’ রাজ কুন্দ্রর এ ভিডিও উরফির চোখে পড়েছে। এতে রেগে গিয়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করে লেখেন, অন্যদের নগ্ন করে টাকা রোজগার করে যে, সেই ‘পর্নো কিং’ এখন আমার পোশাক নিয়ে মন্তব্য করবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code