শ্যামলী পরিবহন থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

শ্যামলী পরিবহন থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

Manual4 Ad Code

মেইল ডেস্ক : কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জ বন্দরে তল্লাশি করে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১১।

 

Manual7 Ad Code

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মদনপুর বাসষ্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

আটকরা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাঘাধারি এলাকার মো. সাগর আহম্মেদ (৩০) এবং বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন সাদিকপুর এলাকা মো. জুয়েল (২৯)।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ সদর দফতরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মদনপুর বাসষ্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোষ্টে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ারকোচ বাসকে সন্দেহ হলে থামানো হয়।

Manual3 Ad Code

 

এ সময় তল্লাশি চালিয়ে বাসটির চেসিসের ভেতর থেকে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। একই সাথে এই ইয়াবা পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

 

তিনি আরও জানান, আটক সাগর মূলত বাস হেলপার। তবে, এটা তার ছদ্মবেশ। সে এই পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে অভিনব কৌশলে ইয়াবা এনে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছে। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code