সন্ত্রাসী অভিযানের সময় ডিবির পরিদর্শক নিহত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

সন্ত্রাসী অভিযানের সময় ডিবির পরিদর্শক নিহত

Manual5 Ad Code

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। নিহত পরিদর্শক জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। তার রক্তপাত বন্ধ করা যাচ্ছিলো না। তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ডিবির একটি সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা তৃতীয় তলায় ওঠার সময় সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। এতে জাহাঙ্গীর নামের এক পুলিশ পরিদর্শকের মাথায় গুলি লাগে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে বাসার পেছন দিয়ে পালিয়ে যায়। বাসা থেকে নারীসহ সন্ত্রাসীদের কয়েক স্বজনকে আটক করা হয়েছে।

সূত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে পরিদর্শক জাহাঙ্গীর মাথায় গুলিবিদ্ধ হন। রাত একটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের পুরো ঘটনা জানান। তিনি বলেন, মধ্য পীরেরবাগের তিনতলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে—এই খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান শুরুর পর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আহত হন পরিদর্শক জাহাঙ্গীর।

Manual7 Ad Code

আছাদুজ্জামান মিয়া বলেন, বাড়িটিতে থাকা লোকজন সন্ত্রাসী নাকি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য এখনই বলা যাচ্ছে না। বাড়িতে অস্ত্র-গোলাবারুদ পাওয়া যায়নি। পুরো ভবন ও আশপাশে তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চলাকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। হামলার মুখে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ঘটনার খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

Manual4 Ad Code

কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দার জানান, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code