সভ্যতার কান্না

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭

সভ্যতার কান্না

Manual5 Ad Code

আমি আজ প্রতিষ্ঠিত
যেহেতু আমি মহানন্দে ভালবাসতাম
পাপ ও পাপীকে
সত্যের আচরণ টেনে করেছি অভিনয়
কিন্তু অসত্যের নগ্ন পায়েই আমার যাত্রা।
ঘৃণা করেছি হৃদয়ের কোমল বৃত্তিকে
কেননা ওটা বাউলের স্বভাব।
কামনা ছিল নিষ্ঠুর পৈশাচিকতায়
মানবের চরম পরিণতি
আমার সৌভাগ্যের চাবিকাঠি।
তাই তোমাদের মাঝে
আমি আজ প্রতিষ্ঠিত।

Manual6 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান প্রতিষ্ঠাতা পরিচালক চাঁন মিয়া স্মৃতি পাঠাগার ডাকঘর রাজাগঞ্জ বাজার, বিশ্বনাথ সিলেট।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code