সর্বজন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

সর্বজন

Manual7 Ad Code

বিচিত্র এ সুন্দর ত্রিভুবন
কে বানাল কর অন্বেষণ।

Manual4 Ad Code

হরেক রকম পাখি উড়ে আকাশে
মানব জীবন বাঁচায় বাতাসে
জীবন কাটায় মাছ পানিতে ভেসে
সকলই নিয়ামত তার অপূরণ।

বৃক্ষলতা অগণিত তারকারাজি
সবাই গুণগান গায় পাগল সাজি
অপরুপ অনুদান মাঠের কারুকাজি
কত সুর সৃষ্টির অবর্ণন।

Manual2 Ad Code

জলে স্থলে বাস করে কত যে প্রাণী
হুকুম ছাড়া কেহ নড়ে না একটুখানি
স্বচছ স্পষ্ট তারই দান দিবস রজনী
মাটি সহে কত শোষণ নির্যাতন।

Manual7 Ad Code

মরন ধ্বংস পিছুপিছু সবার সর্বক্ষণ
চুপিচুপি ভুল শুদ্ধ কর বিবেচন
সর্বকুল তার-ই আওতায় ভাবতে কি বারণ
তার গানে শীতল প্রাণ ভাবনায় থাকি সর্বজন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code