সাকিব আল হাসানের দাদি আর নেই

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

সাকিব আল হাসানের দাদি আর নেই

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মৃত রেবেকা নাহারের নাতী (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মোবাইলফোনে জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

Manual2 Ad Code

 

রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code