সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭
আগে কর লেখাপড়া
সঙ্গে থাকবে খেলা,
নিয়ম মেনে চলে যারা
জীবন হয় সুফলা ।
অক্ষর চিনে শব্দ গঠন
বানান রীতির মেলা,
ক্লাসের তুমি সেরা ছাত্র
কে করে অবহেলা।
মাতাপিতা মান্য করে
ওস্তাদের চরণ ধূলা ,
বড়দের সম্মান, শ্রদ্ধা, ভক্তি
আদর স্নেহ ছোটদের বেলা ।
জ্ঞানী লোকের আদর্শ চরিত্র
সত্য সঠিক পথ চলা ,
বড় হয়ে সমাজ গঠন
এইতো তোমার সারাবেলা ।
Design and developed by ওয়েব হোম বিডি