সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বোম্বে ও ব্যাংলোর যাওয়া ৮৫নারী শিশু ও পুরুষকে আটক করেছে বিজিবি।
যশোরের আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল পুটখালি ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ কালে ২৩নারী ১৬শিশু ও ৪৬ পুরুষসহ ৮৫ বাংলাদেশীকে আটক করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
২৩ বিজিবি পুটখালি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল জানান, বেনাপোল পুটখালি ও দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আটক হয় তাদের। তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি